চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. ফজলু আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার লালানগর ৩ নং ওয়ার্ডের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার শিশুটি মাদ্রাসা থেকে জুমার নামাজ শেষে ফেরার পথে ফজলু তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলেন। শিশুটির বাড়িতে পৌঁছে দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। সেখানে শিশুকে বলৎকার করে। শিশুর চিৎকার-চেঁচামেচির সময় তাকে ভয়ভীতি দেখানো এবং গামছা দিয়ে মুখ বেঁধে রাখা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির স্বজনরা মামলার দায়ের করেন। মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ফজলুকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর পিতা জানান, ফজলু প্রায় ১৫দিন আগে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে আজ আমার ছেলেকে বলৎকার করে। আমি এর উপযুক্ত বিচার চাই।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘মামলা রুজুর পর দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ফজলুকে গ্রেপ্তার করা হয়েছে।’
পূর্বকোণ/পিআর

















