মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার উদ্ধার ও ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল হানিফুর রহমান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং বিওপির রাডার নজরদারির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারে প্রাক্কালে মালিকবিহীন অবস্থায় ৫৩ বস্তা সারসহ ১টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
বাংলাদেশ হতে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার হতে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত সার ও ইঞ্জিনচালিত নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















