চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় মাদক সেবনের দায়ে নয় জনকে বিনাশ্রম কারাদণ্ড

২১ আগস্ট, ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এই কারাদণ্ড দেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ‎মহিউদ্দিন (৪৫), ফোরকান (৩৫),  মোঃ সাদ্দাম (৩২) , জালাল উদ্দিন (২৬) , তপু কান্তি শীল (২৫) মো. হৃদয় (১৯),  মো. শওকত(৩৬) , ‎অপু কান্তি শীল (২৫) ও  মো. রুবেল (২০)। 

‎এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রাপ্ত নয়জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশের‎ বিশেষ অভিযানে মো. বখতেয়ার (৪০) ও মো. ফারুক চৌধুরী (৩২) নামে দুই সাজা প্রাপ্ত দুই আসামিকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/আরআর‎

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট