চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে কারাদণ্ড

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এই অভিযান পরিচালনা করেন।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকার সজল দে (৪৮), নেত্রকোনার রাবারঘোনা এলাকার মো. আলাল উদ্দিন (৪০) এবং রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার মো. শোয়াইব।


‎এরমধ্যে সজল দে’কে ৭ দিন, মো. আলাল উদ্দিনকে ৫ দিন ও শোয়াইবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়। মাদক নির্মূলে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

পূর্বকোণ/সিজান‎/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট