চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৬ | ৯:২০ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলায় বাজার তদারকি অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) দিনভর সদরের লিংক রোড, বাস টার্মিনাল ও কলাতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় লিংক রোড এলাকার ‘ফয়সাল স্টোর’-এ মেয়াদোত্তীর্ণ নারকেল তেল, কোমল পানীয় ও চিপস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কলাতলী এলাকার ‘নিউ ডলফিন রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউজ’-এ একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের অপরাধে আরও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে ওই এলাকার বিভিন্ন মিষ্টির দোকান, ফলের দোকান ও ফার্মেসি পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং সঠিক ওজন নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ীদের নিবিড় তদারকি করা হয়। একই সঙ্গে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ সম্পর্কে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট