কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তার আসামি মো. হারুন (৩২) হোইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের ছৈয়দ আহমদের সন্তান।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে র্যাব এর একটি অভিযানিক তাকে গ্রেপ্তার করেছে বলে জনিয়েছেন র্যাব-১৫ সহকারী পরিচালক সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান, আজ মঙ্গলবার ভোররাতে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা শীর্ষ মাদক মামলার আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক জীবনযাপন করছিলেন আসামি।তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/রাকিব

















