চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের রহস্যজনক মৃত্যু

কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের রহস্যজনক মৃত্যু

১৭ আগস্ট, ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের পুলিশ ফাঁড়ির এন্ডারসন রোড এলাকায় একটি আবাসিক ‘হোটেল সৌদিয়া’র কক্ষ থেকে মো. হানিফ (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে হোটেলটির তৃতীয় তলার ১৯ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, নিহত মো. হানিফ ঢাকার মিরপুরের সিকান্দার কাজীর ছেলে।

 

হোটেল কর্তৃপক্ষ জানান, রবিবার রাত ১১টার দিকে নৈশভোজের জন্য শেষবারের মতো কক্ষ থেকে বের হন হানিফ। পরদিন সোমবার দুপুর ১২টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত কাজের অংশ হিসেবে কক্ষে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই হোটেল ম্যানেজার পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

 

এ ঘটনায় হোটেলের এন্ট্রি রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অপমৃত্যু মামলা দায়েরের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট