চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ১২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 

বাঁশখালীতে ১২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 

বাঁশখালী সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৬ | ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার  চাম্বল এলাকার প্রধান সড়কে ১২ হাজার  ইয়াবাসহ সফিউল বাসার সুমন (২৯) নামের এক যুবককে  আটক করে পুলিশ। এসময়  তার  ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট)  বিকাল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সফিউল বাসার সুমন কুমিল্লার দেবিদ্বার উপজেলার হামলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।  

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রবিউল হক বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত শফিউল বাসার সুমনকে  আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট