চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, গলায় আঘাতের চিহ্ন

সীতাকুণ্ডে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, গলায় আঘাতের চিহ্ন

সীতাকুণ্ড সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সাদিয়া ইসলাম মায়া (১৫) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে লাশটি উদ্ধার ও সুরতহাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করে পুলিশ।

 

নিহত সাদিয়া সীতাকুণ্ড পৌরসভার হাসান গোমস্তা মসজিদ সংলগ্ন কাউন্সিলের বাড়ির আবুল হাশেমের মেয়ে। নিহত কিশোরীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

স্থানীয় বাসিন্দা মো. সাজ্জাদ হোসেন বলেন, মেয়েটির মৃত্যু নিয়ে রহস্য আছে। রবিবার সকাল দশটার দিকে তাকে স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবার। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলে হাসপাতাল থেকে মরদেহটি নিয়ে দাফন করার চেষ্টা করে পরিবারের লোকজন। কিন্তু স্থানীয়রা বাধা সৃষ্টি করে।

 

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুর ইসলাম জানান, মেয়েটির মা-বাবা বলছে মেয়ে স্ট্রোক করে মারা গেছে। তবে স্থানীয়রা বলেছেন ভিন্ন কথা। এলাকাবাসীর অভিমত পারিবারিক বিরোধের কারণে বা মা-বাবার নির্যাতনে এই কিশোরীর মৃত্যু হয়েছে। এসব বিষয়ে জানতে নিহতের বাবার ফোনে কল করলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট