চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৬ | ২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শ্বশুর বাড়ির বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফােজতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটি আত্মহত্যা বলে জানান।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়িতে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সুমাইয়া আক্তার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ির প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। গত তিন বছর আগে উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ের সাথে তাদের বিবাহ হয়।

গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচা পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, রবিবার সকাল ৯টা পর্যন্ত গৃহবধূ সুমাইয়া আক্তারের ঘরের দরজা বন্ধ ছিল। সুমাইয়া আক্তারের শ্বশুর বাড়ির পরিবারের লোকজন দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর ঘরের ভিতর থেকে কোন সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সাথে সুমাইয়া আক্তার ঝুলে আছে। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। মরদেহটির ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাবাদের জন্য থানায় গৃহবধূর শ্বশুরবাড়ির কয়েকজনকে নিয়ে আসা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট