চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা ফেলে পাচারকারীরা

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা ফেলে পাচারকারীরা

মিরসরাই সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৬ | ১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে পালিয়ে যায় মাদককারবারীরা। এরপর গাড়ি তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, সন্দেহজনক একটি মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পাচারকারীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটি তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

তিনি আরো বলেন, মাদকদ্রব্যের সরবরাহ, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্র শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট