চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সোলাইমান (৩২) বটতল অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।
নিহতের মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিল। সে মোটরে বিদ্যুৎ লাইন দেওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পষ্ট হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়েছে। সে বিদ্যুৎস্পষ্ট হয়েছিলো বলে স্বজনরা জানিয়েছেন।’
পূর্বকোণ/পিআর
















