চট্টগ্রাম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নের বগাবিলী ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত ওই এলাকার আব্দুস ছবুরের মেয়ে। স্থানীয় আবদুল কাদের জিলানী মাদরাসার ইবতেদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থী।


‎স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিশাতের মা সুলতানা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নিশাত বাড়ির ছাদে ফুলের বাগান দেখতে যায়। একপর্যায়ে ছাদ থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়।


‎জুমার আজানের সময় নিশাতের চাচি জান্নাতুল কাউছার ছাদে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকলে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


‎স্থানীয় ইউপি সদস্য হোসেন মেম্বার বলেন, “ঘটনাটি আমি শুনেছি। শিশুটি ছাদের ওপর ফুলের বাগান দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।”


‎প্রাথমিকভাবে ঘটনাটি ছাদ থেকে পড়ে দুর্ঘটনা জনিত মৃত্যু বলে জানা গেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট