চট্টগ্রাম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ বীজধান মিলল জামাতের আমিরের মাদ্রাসায়!

১৪ আগস্ট, ২০২৬ | ৬:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত ১৩ বস্তা বীজধান মাদ্রাসা থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে এসব বীজধান উদ্ধার করেন।

 

চরম্বা ইউনিয়ন জামাতের আমির শামসুল আলম হেলালী কৃষকদের মধ্যে এসব বীজধান বিতরণ না করে মাদ্রাসার একটি রুমে তালাবদ্ধ কর রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শামসুল আলম হেলালী মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের অংশ হিসেবে সরকারিভাবে চরম্বা ইউনিয়ন জমায়েতের আমীর শামসুল আলম হেলালীকে বীজধান বরাদ্দ দেওয়া হয়। এসব বীজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণের কথা থাকলেও তা যথাযথভাবে বিতরণ না করে মাদ্রাসায় রেখে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায়। পরে তা জব্দ করে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দেন ।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুল আলম হেলালী জানান, ব্যক্তিগত কাজে ব্যস্থ থাকায় সময় মত ধান কৃষকদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি । উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রাতেই সেগুলো সরবরাহ করা হয়েছে।

 

উপজলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, প্রতি কৃষককে ৫ কেজি করে বীজধান দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নের ৩৪ জন কৃষকের জন্য দেওয়া বীজ ধান একসাথে নিয়ে মাদ্রাসায় রাখে বলে খবর পেয়েছি। কিন্তু এভাবে রাখার নিয়ম নেই।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ বিন আখন্দ বলেন, অন্য একটি কাজে মাদ্রাসায় গিয়েছিলাম। মাদ্রাসায় একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় বীজ ধানগুলো পাওয়া যায়। পরে সেগুলো দ্রুত সময়ে কৃষকদের মাঝে বিতরণের নির্দেশ দিই।

 

পূর্বকোণ/মিনহাজ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট