চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে বাবাকে খুন করে পালাতে গিয়ে ছেলে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

বাঁশখালীতে বাবাকে খুন করে পালাতে গিয়ে ছেলে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২৬ | ৩:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে বোরহান উদ্দীন শওকতকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

বুধবার (১২ আগস্ট) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমান পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে শওকতের পরামর্শেই তিনি ঋণ নিয়ে নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন এবং প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন করেন। কিন্তু এই ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া ওমান প্রবাসী শওকত দেশে ফিরে বাবা-মাকে না জানিয়ে গোপনে বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন, যা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়।

 

গত ১০ আগস্ট রাত ১১টার দিকে ঋণের কিস্তি নিয়ে পরিবারের নারী সদস্যদের সঙ্গে মো. শাহজাহানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মেয়েকে শাসন করতে গিয়ে শাহজাহানের একটি চড় পুত্রবধূর গায়ে লাগে। এটি দেখে ক্ষুব্ধ হয়ে ছেলে শওকত একটি গাছের লাঠি দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। আঘাতে শাহজাহান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহত শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

 

এই ঘটনায় নিহতের স্ত্রী লাকী বেগম বাদী হয়ে ছেলে মো. শওকত ও রিভা আক্তারকে আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন।

 

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, বাবাকে হত্যার আসামি বোরহান উদ্দিন শওকত ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার অপর আসামি রুবি আক্তারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট