সরকার ঘোষিত ডেভিল হান্ট অভিযানে বুধবার (১২ আগস্ট) রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ আলম (৫১)কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ আলম মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সৈয়দ বাড়ি এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহির উদ্দিন জানান, রাঙ্গুনিয়া থানায় মামলা (নং-১২, তারিখ-২২/০১/২০২৫ ইং, ধারা-৩০৪/৩৪ পেনাল কোড, ১৮৬০;) মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ















