চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে ৫ বস্তা গুইসাপ উদ্ধার, নারী আটক

১২ আগস্ট, ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ৫ বস্তা গুইসাপসহ একজনকে আটক করেছে পুলিশ । আটক প্রেমরাছো মারমা (৪৭) পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী। বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে গুইসাপগুলো উদ্ধার করে। আটক নারীকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়। 

আটককৃত নারী প্রেমরাছো জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে গুইসাপগুলো কিনে বিক্রির জন্য খাগড়াছড়িতে নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী।

 

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচ বস্তায় মোট ২৪টি গুইসাপ পাওয়া যায়। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল। জীবিত গুইসাপগুলো আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়। মৃতগুলো মাটিচাপা দেওয়া হয়।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট