চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে বাস-টমটম সংঘর্ষ, গুরুতর আহত চালকসহ ৫

টেকনাফে বাস-টমটম সংঘর্ষ, গুরুতর আহত চালকসহ ৫

টেকনাফ সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৬ | ১০:০০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি টমটমের (ইজি-বাইক) চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বক্কর মেম্বারের রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, টেকনাফমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। বাসটি ‘পায়রা সার্ভিস’-এর বলে জানা গেছে- যার নম্বর কক্সবাজার-জ-১১০২৪২।

এই দুর্ঘটনায় টমটমের চালকসহ মোট পাঁচজন গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে, তারা হলেন— নবী হোসেন, ইলিয়াস ও ইসমাইল। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হওয়ার কারণে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

দুর্ঘটনার কারণ এবং আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা সম্ভব হয়নি। এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে এসেছে এবং এ ব্যাপারে তদন্ত কার্যক্রম চলছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট