চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মহাসড়কের পাশে ছাগলের বাজার, ইজারাদারকে জরিমানা

মহাসড়কের পাশে ছাগলের বাজার, ইজারাদারকে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৬ | ৯:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কের জায়গায় ছাগলের বাজার বসানোর দায়ে ইজারাদার মো. আইয়ুবকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার পদুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ।

অভিযান শেষে তিনি জানান, জেলা প্রশাসনের ইজারা দেওয়া স্থায়ী বাজারের বাইরে অস্থায়ী হাট বসাতে হলে ইজারাদারকে কিছু আইনি বিষয় মানতে হবে।

 

তিনি উল্লেখ করেন, মহাসড়ক আইন অনুযায়ী রাস্তার ওপর গবাদিপশু রাখা বা চরানো সম্পূর্ণ নিষেধ। এছাড়া হাটবাজার ব্যবস্থাপনা আইনের বিধিমালা অনুযায়ী, মহাসড়কের ১০০ গজের মধ্যে কোনো অস্থায়ী পশুর হাট বসানো যাবে না বলে তিনি জানান।

 

আইন ভঙ্গ করায় মহাসড়ক আইন অনুযায়ী ইজারাদারকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

 

অভিযুক্ত ইজারাদার ভবিষ্যতে এমনটি করবেন না বলে অঙ্গীকার করেছেন জানিয়ে ইউএনও বলেন, পুনরায় এমন ঘটনা ঘটলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট