টেকনাফে মাদক মামলায় এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে জাদিমুড়া ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর ফাতেমাকে (২৭) জাদিমুড়া ক্যাম্প-২৭ এর বাসিন্দা এবং মৃত মোহাম্মদ রফিকের স্ত্রী।
১৬-এপিবিএন জাদিমুড়া ক্যাম্পের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হরিদাস মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় এজাহারভুক্ত পলাতক আসামি নুর ফাতেমাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নুর ফাতেমার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/আদর















