চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

‎অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার বিকল, ফার্মেসিকে অর্থদণ্ড

‎অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার বিকল, ফার্মেসিকে অর্থদণ্ড

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যামাণ অভিযানে দুটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।


‎মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেতছড়ি এলাকায় ইছামতী নদীতে এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।


‎পরে রাণীরহাট বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘনের দায়ে ফার্মেসিটিকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।


‎নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট