চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ গ্রেপ্তার

টেকনাফে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৬ | ৪:০০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য হামিদ হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে এপিবিএন। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় এই অভিযান চালানো হয়।

 

হামিদ হোসেন হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পাহাড়ি এলাকায় বসবাস করতেন। হামিদ কুখ্যাত ‘সাদ্দাম ডাকাত দল’-এর সক্রিয় সদস্য।

 

পুলিশ জানায়, সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ হোসেন পাহাড়ি এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার অভিযান চালানো হয়। পুলিশের দেখে হামিদ পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। হামিদ হোসেনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরে হামিদ হোসেনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬-এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার। তিনি জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে হামিদকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট