চট্টগ্রাম সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

রাঙ্গুনিয়ায় নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৬ | ৯:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের পৃথক অভিযানে এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি ফ্রিজও উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) মরিয়মনগর এলাকায় ‘ডেভিলহান্ট’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীনকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি মরিয়মনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পাঁচবাড়ি আমিরিয়া পাড়ার মৃত জেবর মুল্লুকের ছেলে এবং একটি নাশকতা মামলার আসামি।

 

এছাড়া সোমবার (১০ আগস্ট) চন্দ্রঘোনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— বনগ্রাম আজিজনগর এলাকার রুহুল আমিনের ছেলে রাকিব আহামদ (২৪), তিনি একটি নিয়মিত মামলার আসামি এবং চন্দ্রঘোনা সুফি পাড়ার মৃত নুর আলমের ছেলে মো. সুজন, তিনি ২০২১ সালের একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি।

 

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট