চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মাতামুহুরিতে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাতামুহুরিতে ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (২২) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজানুর রহমানের সাথে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

 

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে মাতামুহুরির সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় চিরিংগা – বদরখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ মিজানুর রহমান চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

 

স্থানীয়রা জানান, চিরিঙ্গা – মাতামুহুরির বদরখালী সড়কে সাহারবিলের মাইজঘোনা এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এতে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট