চট্টগ্রাম সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৬ | ৬:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকেও আসামি করা হয়েছে।

 

এ ছাড়া ২০২৫ সালের অক্টোবর মাসে আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৩৮ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামিদের মধ্যে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ,সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানও রয়েছেন।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোনায়েত চৌধুরী বলেন, ‘বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তারের কথা শুনেছি। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট