চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলা গাছবাড়ীয়া খাঁনহাটে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মো. শাহ আলমের চায়ের দোকান, মো. ফারুক ও সুমনের আমের গুদাম, প্রিয়তোষ শীলের সেলুন, মো. লোকমানের পানের দোকান, আজগরের বিস্কুটের দোকান ও নুরুল আলমের পানের দোকান ক্ষতিগ্রস্ত হয়।
চন্দনাইশ ফায়ারসার্ভিস জানায়,পটিয়া ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয় জনগণের সহায়তায় প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শত্রুতামূলকভাবে দোকানে আগুন দিয়েছে বলে দাবি করেন দোকান মালিকরা।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ















