চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

উপকূলীয় মানুষের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সরওয়ার জামাল নিজাম

উপকূলীয় মানুষের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা সংবাদদাতা

২০ জুলাই, ২০২৬ | ৫:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বর্তমান সরকার উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দী পরিবারের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে আনোয়ারার বেড়িবাঁধ নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে এবং সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠার মাঝির ঘাট এলাকায় বেড়িবাঁধ পরিদর্শন এবং বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, দুর্যোগে সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বর্ণ হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী আনসার, দক্ষিণ জেলা বিএনপির নেতা আকতার নবী চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, উপজেলা বিএনপির নেতা বদরুল হক চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক, উপজেলা প্রকৌশলী জাহেদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মিজানুর রহমান, কৃষক দলের নেতা ইকবাল হোসেন শিপু, যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক লোকমান উদ্দিন, নুরুল আজিমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট