চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

২০ জুলাই, ২০২৬ | ১২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি রিফাত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি শাহপরান প্রকাশ ফরহানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গ্রেপ্তার শাহপরান প্রকাশ ফরহান ময়মনসিংহ জেলার নিকলী থানার দামপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, নিহত রিফাত পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ জুন সকালে সাজ্জাদ আলম শুভ কৌশলে রিফাতকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে দক্ষিণ কাট্টলী এলাকায় শামীম ও মারুফসহ অজ্ঞাতনামা আরও দুই তিন জন রিফাতের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের পায়ে আঘাত করে। গুরুতর আহত রিফাত চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রিফাতের ভাই বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

তিনি আরও জানান, গতকাল রবিবার রাত সোয়া ১১টায় নগরীর হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডস্থ দোহা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি শাহপরান প্রকাশ ফরহানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১২ জুলাই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি মো. শামীমসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট