চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে গোয়াল ঘরের তালা ভেঙে কৃষকের ৪ গরু চুরি

মিরসরাইয়ে গোয়াল ঘরের তালা ভেঙে কৃষকের ৪ গরু চুরি

মিরাসরাই সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৬ | ১০:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে গোয়াল ঘরের দরজার তালা ভেঙে এক কৃষকের ৪টি গরু চুরির অভিযোগ উঠেছে।শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী কৃষক ফরিদুল আলম পারভেজ বলেন, ‘শনিবার রাতে গরুগুলো গোয়াল ঘরে রেখে বাহির দিয়ে তালা লাগিয়ে দেন। ভোরে আমার জেঠাতো ভাই নামাজ পড়ার জন্য উঠলে দেখেন গোয়াল ঘরের দরজা খোলা। সে আমাকে বিষয়টি জানালে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙা এবং গরুগুলো গোয়াল ঘরে নাই। পরবর্তীতে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কোথাও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।’

 

তিনি আরও বলেন, ‘গরুর দুধ বিক্রি করে আমি সংসারের পাশাপাশি গোখাদ্যের যোগান  দিতাম। আমার তিনটি গাভি ও ১টি বাছুর রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় আমি লিখিত অভিযোগ দিয়েছি।’

 

বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, ‘গরু চুরির ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট