চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চোখে মলম লাগিয়ে শিক্ষিকার স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

চোখে মলম লাগিয়ে শিক্ষিকার স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

মিরাসরাই সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৬ | ১০:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষিকা। যাত্রীবেশী ছিনতাইকারীরা তার চোখে মলম লাগিয়ে গলার স্বর্ণের হার, কানের দুল, হাতের আঙুলের আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

 

আজ রবিবার (১৯ জুলাই) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জোবেদা খানম মিঠাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

 

ভুক্তভোগী জোবেদা খানম জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য মিরসরাই সদরের অছি মিয়া ব্রিজ এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। তখন গাড়ির সামনে দুইজন এবং পেছনে দুইজন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর যাত্রীবেশী ছিনতাইকারীরা তার চোখে মলম লাগিয়ে দেয়। এরপর ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন, গলার স্বর্ণের হার, কানের দুল এবং হাতের আঙুলের আংটি ছিনিয়ে নেয়।

 

তিনি জানান, পরে তাকে মস্তাননগর বিশ্বরোড এলাকায় নামিয়ে দেওয়া হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।

 

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট