চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পরিচয় মিলেছে ফিনলে স্কয়ারের ৫ম তলা থেকে পড়ে নিহত যুবকের

পরিচয় মিলেছে ফিনলে স্কয়ারের ৫ম তলা থেকে পড়ে নিহত যুবকের

লোহাগাড়া সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৬ | ১১:১১ অপরাহ্ণ

পরিচয় মিলেছে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নাম্বার গেইট এলাকায় ফিনলে স্কয়ারের ৫ম তলা থেকে পড়ে নিহত হওয়া যুবকের। তার নাম মাঈনুদ্দীন হাসান (২২)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বার ওায়র্ডের ফরিয়াদিরকুল মাস্টার সোলতান আহমেদ পাড়া এলাকার মোস্তাক আহমদের পুত্র।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়া ইউপির ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, মাঈনুদ্দীন হাসান খুব ভদ্র স্বভাবের ছেলে। সে নগরীর রিয়াজুদ্দীন বাজারে একটি মোবাইলের দোকানে চাকরি করতো। ২ ভাইয়ের মধ্যে সে ছোট। তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন মাঈনুদ্দীন হাসান খুবই নম্র,ভদ্র স্বভাবের ছেলে। সে সবার সাথে ভালো ব্যবহার করত। কিন্তুু কি কারণে সে মারা গেছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। এদিকে এই প্রতিবেদন লিখা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল থেকে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে এবং রাতেই তাকে দাফন করা হবে বলে জায়িছেন প্রতিবেশীরা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট