কক্সবাজারের টেকনাফে একটি বসতঘর থেকে দুই হাজার ইয়াবাসহ ছাবেকুন নাহার (২১) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (১২ জুলাই) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ বড় হাবিবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসির সহকারী পরিচালক কাজী দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ বড় হাবিবপাড়া এলাকায় একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া রোহিঙ্গা নারী ছাবেকুন নাহারের ঘর ঘেরাও করা হয়। সেই ঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগের ভিতর থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোহিঙ্গা নারীর বিরুদ্ধে ডিএনসির উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর















