টানা ভারী বৃষ্টি ও বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়া আনোয়ারায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা ও শিল্প উদ্যোক্তা মীর মোশারফ হোসেন।
শনিবার (১১ জুলাই) বিকেল উপজেলার চাতুরী ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় কয়েক শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তিনি। এ সময় স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতাকর্মীরা খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন।
মীর মোশারফ হোসেন বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পূর্বকোণ/পিআর
















