চট্টগ্রাম শনিবার, ১১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পৃথক ২ মামলায় ৩ আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে পৃথক ২ মামলায় ৩ আসামি গ্রেপ্তার

মিরসরাই সংবাদদাতা

১১ জুলাই, ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযানে মাদক ও ডাকাতির প্রস্তুতি মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ শনিবার (১১ জুলাই) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ থানার কাটাছড়া ইউনিয়নের নাথপাড়া-গোপীনাথপুর সড়ক থেকে মো. শিফুল প্রকাশ শিপন (৩৯) নামে এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের তেতৈয়া এলাকার বাসিন্দা।

 

এদিকে, ডাকাতির প্রস্তুতির অভিযোগে জোরারগঞ্জ বাজার ও চুনি মিঝির টেক এলাকা থেকে মো. নুর হোসেন ওরফে সনেট (২৯) ও মো. ফয়েজুল ইসলাম বাদশা (৪০) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট