চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে দুটি সিএনজিচালিত অটোরিক্সা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।
শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে নাজিরহাট মাইজভাণ্ডার সড়কের চেয়ারম্যান ঘাটায় নুর আহমদের গাড়ির গ্যারেজে এই ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের আকরামুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। আগুনে দুটি অটোরিক্সা ও একটি মোটরসাইকেল ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বকোণ/মুন্না/এএইচ













