চট্টগ্রাম শনিবার, ১১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার
প্রতীকী ছবি

সন্দ্বীপে ৮ মামলার আসামি সন্ত্রাসী যমুনা কবির গ্রেপ্তার

সন্দ্বীপ সংবাদদাতা

১১ জুলাই, ২০২৬ | ৩:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. কবির ওরফে যমুনা কবির (৪১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার বাউরিয়া ইউনিয়নের দ্বীপালো স্কুল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. কবির সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত খার বাড়ির মজাহেরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, অপহরণসহ বহু মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১টি, অস্ত্র মামলা ৩টি, মাদক মামলা ২টি, চাঁদাবাজি মামলা ১টি এবং অপহরণ মামলা ১টিসহ মোট ৮টি মামলার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, যমুনা কবির দীর্ঘদিন ধরে বাউরিয়া ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং অপরাধী চক্র পরিচালনার অভিযোগে পরিচিত ছিলেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট