চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির লাশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড় টায় শিলক ইউনিয়নের বুচুক্রহাটের স্কুলঘাটে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
শিলক বুচুক্রহাট ব্যবসায়ী রবিন জানান, দুপুরে পাহাড়ি ঢলে ভেসে আসা লাশটি স্থানীয়রা উদ্ধার করে। পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ দৈনিক পূর্বকোণকে বলেন, লাশটি পাহাড়ি উপজাতি হবার সম্ভাবনা রয়েছে। লাশ ফুলে গিয়ে চেহারা বিকৃত হয়েছে। তবে তার নাম ও পরিচয় সনাক্ত করা যায় নি। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
পূর্বকোণ/সিজান















