চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়ি মার্কেটে আগুন, আহত ৩

ফটিকছড়ি মার্কেটে আগুন, আহত ৩

ফটিকছড়ি সংবাদদাতা

৯ জুলাই, ২০২৬ | ৬:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে চৌধুরী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিনজন।

 

আহতরা হলেন- খোরশেদ, সেলিম ও আলম। আহতরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে হেঁয়াকো বাজারের পুরাতন কৃষি ব্যাংক ভবনের পাশে চৌধুরী মার্কেটে ঘটনা ঘটে।

 

হেঁয়াকো বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, মার্কেটের ভাই ভাই জুয়েলার্সের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে শুধু ওই দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধোঁয়া ও আগুন নেভাতে গিয়ে আশপাশের কয়েকটি দোকান কিছুটা ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই বা আড়াই লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে তিন ব্যক্তি আহত হয়েছেন।

ফটিকছড়ি ফায়ার স্টেশনের মো. আকরাম জানান, দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলবাহিনী ছুটে যায়। হেঁয়াকো বাজারে প্রবেশ করতেই স্থানীয়দের বাঁধার মুখে পড়ে ফায়ার সার্ভিসের গাড়িটি। ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট