চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

লামা-আলীকদম সংবাদদাতা

৯ জুলাই, ২০২৬ | ১১:৫০ পূর্বাহ্ণ

টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৪টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-মো. ইউনুস, ইউনুসের স্ত্রী রানু আক্তার, তাদের সন্তান মো. সোলেমান এবং মো.জুয়েল, তার স্ত্রী কুলসুমা আক্তার।

 

আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভারী বৃষ্টিতে ইউনিয়ন বেশ কয়েকস্থানে পাহাড়ধস হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টায় পাহাড়ধসে মিশন পাড়ার ইউনুস এবং জুয়েলের বসতঘর মাটির নিচে চাপা পড়ে। এসময় ইউনুস ও তার স্ত্রী রানু আক্তার, তাদের সন্তান মো. সোলেমান এবং মো.জুয়েল ও তার স্ত্রী কুলসুমা আক্তার মাটি চাপা পড়ে মারা গেছে।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস, স্থানীয়রা ৪ ঘণ্টা চেষ্টান পর লাশ উদ্ধা করে। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট