ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার (৮ জুলাই) রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া, ফকিরাঘোনা এবং মিতিঙ্গাছড়ি এলাকসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি ঘরে গিয়ে এই খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন ,রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রাসেল, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাছান ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জানান, ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদে অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি মন্ত্রনালয় এবং তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তিনি অসহায়ের খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















