চট্টগ্রাম রবিবার, ০৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

বোয়ালখালীতে পুলিশের অভিযানে একজন গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

৫ জুলাই, ২০২৬ | ১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ২৮টি ইয়াবাসহ মো. মফিজুর রহমান মফিজ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে পৌর সদরের বুড়িপুকুর পাড় রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মফিজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, অভিযান চালিয়ে মফিজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় ২৮টি ইয়াবা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার মফিজকে আজ (রবিবার) আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/রাকিব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট