চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

পেকুয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

পেকুয়া সংবাদদাতা

৩ জুলাই, ২০২৬ | ৬:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় নয় বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল করিম নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের লাইনেরশিরা এলাকায় এ ঘটনা ঘটে।

 

শিশুটি একই এলাকার নেজাম উদ্দিন নুরানি তালিমুল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

কান্না জর্জরিত কণ্ঠে পিতা বলেন, আমার দুধের শিশুকে যে নির্যাতন করেছে তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন বলেন, শিশুটির পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগ তুলেছেন। আমরা প্রাথমিকভাবে গলার নিচে এবং মুখে কিছু আঘাতের চিহ্ন পেয়েছি। বাকিটা টেস্ট করার পর বুঝা যাবে।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট