চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাঙামাটিতে ইয়াবাসহ গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

রাঙামাটিতে ইয়াবা নিয়ে ধরা গণ অধিকার পরিষদের নেতা

অনলাইন ডেস্ক

৩ জুলাই, ২০২৬ | ১:০১ অপরাহ্ণ

রাঙামাটিতে তিন হাজার ইয়াবাসহ জেলা গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- গণ অধিকার পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি ও শহরের বিলাইছড়ি পাড়া এলাকার জলমনি চাকমা (৪৯) এবং হলেন কুতুকছড়ি ইউনিয়নের নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৯)।

বৃহস্পতিবার রাত ১১টায় রাঙামাটি কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দার।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সন্ধ্যা ৭টায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের মারী স্টেডিয়াম গেটের সামনে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা তিনহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান অতিরিক্ত এই পুলিশ সুপার।

পূর্বকোণ/রেহেনুমা নাসির/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট