চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মাদক মামলায় দীর্ঘ ২৬ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

দুই বছরের সাজা এড়াতে ২৬ বছর আত্মগোপন, অবশেষে ধরা

কক্সবাজার সংবাদদাতা

২ জুলাই, ২০২৬ | ৮:২৬ অপরাহ্ণ

কক্সবাজারে ২০০০ সালের একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মোরশেদ আলম (৫২) নামে এক পলাতক আসামিকে ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের বিসিক উঠনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫’র সহকারী পরিচালক আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার মোরশেদ আলম কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, মোরশেদ আলমের বিরুদ্ধে ২০০০ সালে কক্সবাজার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় বিচারিক আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড) দেন।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট