চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় গভীর রাতে অস্ত্র ফেলে পালালো এক ব্যক্তি

রাঙ্গুনিয়ায় গভীর রাতে অস্ত্র ফেলে পালালো এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৬ | ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টা ১০ মিনিটে রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ওয়াশার বিপরীতে একটি কাঁঠাল বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ওয়াশার বিপরীতে একটি কাঁঠাল বাগানে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি অন্ধকারে সুকৌশলে পালিয়ে যায়। এসময় তার ফেলে যাওয়া একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্র ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট