চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে প্রাইভেটকারের বাম্পারের ভেতর ইয়াবা, আটক ২

টেকনাফে প্রাইভেটকারের বাম্পারের ভেতর ইয়াবা, আটক ২

টেকনাফ সংবাদদাতা

১৩ জুন, ২০২৬ | ১২:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারে বাম্পারের ভিতর করে পাচারকালে ৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১২ জুন) রাত ৮টয় শীলখালী চেকপোস্ট থোক তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন-টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার মো. ইউনুছ (৪৫) এবং ছোট হাবিবপাড়ার মো. সালামত উল্লাহ (২৬)।

 

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ৮টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয় বিজিবি। এরপর বিজিবি সদস্যরা ও নারকোটিক্স ডগ ‘হেক্টর’ গাড়ির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক পারচারকারীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট