চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. নাঈম উদ্দিন জয় (২৬) মধ্যম করলডেঙ্গা গ্রামের সোনা মিয়া তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার নাঈম উদ্দিনকে জুলাই আন্দোলনে হামলার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ

















