সদ্য ঘোষিত নতুন অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে এবং তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাউজান সদরের রাঙ্গামাটি সড়কে এই কর্মসূচি পালিত হয়। উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী।
সাবেক ছাত্রদল নেতা রাসেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মঞ্জুরুল হক হাবিবুল্লাহ মাস্টার, নুরুল আলম, নাসির উদ্দিন, কাজী আনিসুজ্জামান সোহেল, মোজাম্মেল হক, ইউসুফ তালুকদার, মাসুদ আলম এবং এস.এম ইউসুফসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙ্গামাটি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নতুন বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি সংহতি প্রকাশ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















