চট্টগ্রামের সন্দ্বীপ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’কে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১১টায় মাদক কারবারি বুলবুলির আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে সন্দ্বীপ থানা পুলিশের একটি দল পৌরসভার ৯ নম্বর সূচনা কলোনির বুলবুলির আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক সন্ত্রাসী বলুকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের দাবি, ‘ছেনী বাবলু’ দীর্ঘদিন ধরে সন্দ্বীপ পৌরসভা, রহমতপুর ও হরিশপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার একটি সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে।
পর্দার আড়ালে থাকা মাদক ও সন্ত্রাসী চক্রের মূল হোতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসঙ্গে তারা সন্দ্বীপকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
পূর্বকোণ/নুসরাত


















