চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হালদা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান, ৩৫০০ মিটার জাল জব্দ

হালদায় অভিযান, ৩৫০০ মিটার জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১১ জুন, ২০২৬ | ৭:৫১ অপরাহ্ণ

হালদা নদীর মা মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তর।

বুধবার (১০ জুন) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত চলা অভিযানটি পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী।

হালদা নদীর হাটহাজারী উপজেলার রামদাস মুনশীর হাট অংশ থেকে নদীর মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩টি অবৈধ চরগেরাও ১টি ভাসা জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৩৫০০ মিটার।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী জানান, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্পসহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে। হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত জালগুলো বৃহস্পতিবার বিকালে উত্তর মার্দাশা রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে হালদা নৌ-পুলিশের অস্থায়ী ক্যাম্পের পলিশ সদস্যরা এবং  হালদা প্রকল্পের পাহারাদার সহযোগিতা করেন।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট